ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় নির্মিয়মান একটি চারতলা ভবনের ছাদ থেকে পা পিছলে পরে মুনজরুল হক মোখলেছ (৫৮) নামের এক প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও দুলমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। গত রবিবার বিকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মডেল মসজিদ সংলগ্ন নিজের নির্মিয়মান চারতলা ভবনের ছাদের ময়লা পরিস্কার করার সময় অসাবধনাতবসত পা পিছলে নিচে মাটিতে পরে যায়। গুরুতর আহত অবস্তায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে রাতে মৃত্যু হয়। সোমবার সকাল ৯ টায় ফুলবাড়িয়া কেআই কামিল মাদ্রাসায় প্রথম ও সকাল ১১ টায় শুশুতি ডাকের ভিটা নিজ গ্রামে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন কন্যা সন্তান রেখেগেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সপ্তাহে চারতলা ছাদের ঢালাইয়ের কাজ শেষ হয়। রবিবার বিদ্যালয় থেকে আসার পর বিকাল বিকাল ৫ টার দিকে ছাদের উপর ময়লা পরিস্কার ও পাইপ দিয়ে পানি দিচ্ছিল। ছাদ থেকে ময়লা ফেলার সময় নিচে পরে বিদ্যুৎতের তারে বাঁধা খেয়ে মাটিতে পরে কোমর ভেঙ্গে যায় ও মাথা এবং বুকে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়েগেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ( মমেক) হাসপাতালে স্থানান্তর করে। রাত দশটার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, তার নির্মিয়মান ছাদের উপর থেকে বিকালে পা পিছলে নিচে পরে গিয়ে গুরুতর আহত হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাতে মৃত্যু হয়। পরিবারের কোন অভিযোগ নেই।