ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সদর থেকে আছিম বাজার পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক জুড়ে রয়েছে অসংখ্য খানাখন্দ। সড়কের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হয়ে যাওয়ায় , চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কে চলাছলকারী রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস বাসসহ নানা ধরনের যাত্রীবাহী যানবাহ। খানাখন্দে পড়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় অসংখ্য দুর্ঘটনা । তাছাড়া রোগী শিক্ষার্থী এবং নিয়মিত যাতায়াতকারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তী । সরজমিনে দেখা যায়, সড়কটির মাছের আরত, ইসলামিয়া কলেজ, নসর দোকান, নইমদির নতুন বাজার, ফকির বাড়ির, রামনগর , পিডিপির বাজার, বাইপাস মোড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় পিচ উঠে গেছে , ছডিয়ে ছিটিয়ে আছে ইট পাথর । এসব জায়গায় যান চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে । বড় গর্তের কারণে যানবাহনগুলো খুব ধীরগতিতে চলছে। নজরুল ইসলাম বলেন, সড়কটি সংস্কারের কারণে দিনদিন বেহাল অবস্থা হয়ে যাচ্ছে। আছিম বাজার থেকে ফুলবাড়ীয়া যাওয়ার জন্য সময় লাগে ৩০ মিনিট আর বর্তমানে তা প্রায় এক ঘণ্টা পেরিয়ে যায়। তাছাড়া ভয় ভয়ে থাকতে হয়, কখন সড়ক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, মাছের আরত থেকে পুলের বাজার পর্যন্ত রাস্তাটি রোডস্ এন্ড হাইওয়ে টেন্ডার হয়েছে কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে । তিনি আরো বলেন, এলজিইডির রাস্তাটি সংস্কার করার পরিকল্পনা রয়েছে। অধিক খানাখন্দ জায়গাগুলোতে দ্রুত সংস্কার করা যায়, সে ব্যবস্থা করা হবে । উপজেলা এলজিইডি অফিস থেকে প্রস্তাব পাঠিয়ে দিয়েছি।